শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
সরকারের কৌশল যা কিছু ঘটবে সব বিএনপির ওপরে চাপিয়ে দেওয়া ‘ : রিজভী। কালের খবর

সরকারের কৌশল যা কিছু ঘটবে সব বিএনপির ওপরে চাপিয়ে দেওয়া ‘ : রিজভী। কালের খবর

কালের খবর রিপোর্ট :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার কৌশল নিয়েছে, যা কিছু ঘটবে সব বিএনপির ওপরে চাপিয়ে দেওয়া হবে। তাই এফআর টাওয়ারের জমি র মালিক ও ডেভেলপার সরকারের সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাসভীর উল ইসলামকে গ্রেপ্তার করেছে।

আজ রবিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, তাসভীর উল ইসলাম কুড়িগ্রাম বিএনপির সভাপতি ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এফআর টাওয়ারের সঙ্গে তার সম্পর্ক তিনি শুধু রুপায়নয়ের কাছ থেকে তিনটা ফ্ল্যাট কিনেছিলেন।

তিনি বলেন, লাশের গন্ধ সরকারের ভালো লাগে। তাই তারা ফায়ার সার্ভিসের উন্নত না করে, বিরোধী দলীয় নেতাদের নির্যাতন করার জন্য যন্ত্র ক্রয় করেছে। মানুষকে বাঁচার ব্যবস্থা না করে ৩০ হাজার বন্দুক কিনেছে অর্থাৎ আওয়াজ দেখলেই গুলি করো, বিএনপি দেখলেই গুলি করা ও তাদেরকে লাশ করে দাও।

আলোচনাসভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, দলের ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com