বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
লক্ষ্মীপুরে বিয়ের মিথ্যে প্রলোভন দিয়ে যুবতীকে ধর্ষণ, সেনা সদস্য আটক ! কালের খবর

লক্ষ্মীপুরে বিয়ের মিথ্যে প্রলোভন দিয়ে যুবতীকে ধর্ষণ, সেনা সদস্য আটক ! কালের খবর

লক্ষ্মীপুর প্রতিনিধি, কালের খবর : লক্ষ্মীপুরের রামগতিতে রত্না আক্তার (২৪) নামে এক যুবতীর সাথে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক করার অভিযোগ উঠেছে এক সেনা সদস্যের বিরুদ্ধে। সোমবার (১৮ মার্চ) গভীর রাতে মেয়ের বাড়ি থেকে অভিযুক্ত সেনা সদস্য আরিফকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ সেনা সদস্য ও রত্নাকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত সেনা সদস্য রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দুলালের ছেলে। অন্যদিকে রত্না আক্তার একই উপজেলার চরলক্ষ্মীপ গ্রামের বাহারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকেই রত্নার সাথে আরিফের প্রেমের সম্পর্ক চলে আসছে। সোমবার রাতে রত্নার বাড়িতে আরিফের সাথে বিয়ের বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। পরে স্থানীয়রা রত্না ও আরিফকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে রত্নার মা ঝর্না আক্তার বলেন, বিভিন্ন প্রলোভনে দীর্ঘদিন থেকেই আরিফ তাঁর মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে। বিয়ের কথা বলে একাধিকবার শারিরীক সম্পর্কও করেছে আরিফ। বর্তমানে আরিফ রত্নাকে বিয়ে করতে পারবে না বলে জানান। কিন্তু বিয়ে না করলে রত্নার কি হবে, কিভাবে সমাজে মুখ দেখাবে। তাই প্রতারনার আশ্রয় নেওয়ায় অভিযুক্ত সেনা সদস্যর বিচার দাবি করেন তিনি।

এ ব্যাপারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিচুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রত্না ও সেনা সদস্য আরিফকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com