শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
লালমনিরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিস দালালদের হাতে জিম্মি, হয়রানীর শিকার পাসপোর্ট প্রার্থীরা। কালের খবর

লালমনিরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিস দালালদের হাতে জিম্মি, হয়রানীর শিকার পাসপোর্ট প্রার্থীরা। কালের খবর

লালমনিরহাট প্রতিনিধি, কালের খবর :
লালমনিরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসটি দালালদের হাতে জিম্মি, হচ্ছে পাসপোর্ট প্রার্থীরা হয়রানীর শিকার। অভিযোগে জানা গেছে,লালমনিরহাটে ২০১৩ সালে স্টেডিয়াম রোড সংলগ্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসটি হওয়ার পর থেকেই স্থানীয় শাহ-আলম সহ দালাল চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে পাসপোর্ট প্রার্থীরা।

সরেজমিনে গেলে মাইদুল ইসলাম সহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পাসপোর্ট প্রার্থীরা জানান,ফরম জমাদানের সময় মাসুদ নামের একজন কর্মচারি বিভিন্ন তথ্য ভূলের অযুহাত দেখিয়ে প্রতি ফরমে ১ হাজার থেকে ১২’শত টাকা উৎকোচ দিতে হয়।ঐ পাসপোর্ট অফিসের কর্মচারীকে উৎকোচের টাকা না দিলে পাসপোর্ট প্রার্থীরা হয়রানির শিকার হয় মর্মে সোমবার সাংবাদিকদের জানান। এ উৎকোচের টাকা গ্রহনকারী হিসেবে স্থানীয় শাহ আলম গং নামের দালাল নিয়োগ করা রয়েছে বলে একাধিক ব্যাক্তি জানান।

পাসপোর্ট অফিস আঞ্চলিক কার্যালয় লালমনিরহাটের উপ-সহকারী পরিচালক এ কে এম মোতাহার হোসেন জানান, ২০১৮ ও ২০১৯ ইং সালের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৭ হাজার ১শত ৯ জন পাসপোর্ট করেছে।আর তথ্য গোপন করায় প্রায় ২৫০ জনের পাসপোর্ট আটকা পড়েছে।মিথ্যা তথ্য দানকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার কথা থাকলেও পাসপোর্ট অফিসের ক্ষেত্রে আইনের কোনো প্রয়োগ নেই বলে সংশ্লিষ্ঠ কর্মকর্তা মন্তব্য করেন।

তবে অভিযোগে জানা যায়,পাসপোর্ট অফিসটি লালমনিরহাটে স্থাপিত হওয়ার পর থেকে কতিপয় দালালচক্র সরকারি ফি বাবদ অতিরিক্ত উৎকোচ নিয়ে অফিসটি দালালদের হাতে জিম্মি দশায় পরিণত করেছে। সূত্র জানান, সাধারন পাসপোর্ট ফি ৩ হাজার ৪শত ও আর্জেন্ট পাসপোর্ট ফি ৬ হাজার ৯ শত টাকা সরকারী ফি বাদে অতিরিক্ত উৎকোচ দিতে হচ্ছে পাসপোর্ট প্রার্থীদের।

এমন ঘুষ দুর্নীতির ব্যাপারে উপ সহকারী পরিচালক এ কে এম মোতাহার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ওই সকল অভিযোগ অস্বীকার করেন। এমতাবস্থায় সাধারন জনগন দূর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com