শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
গুণী গ্রাহক সম্মাননা পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। কালের খবর

গুণী গ্রাহক সম্মাননা পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। কালের খবর

কালের খবর প্রতিবেদক

অগ্রণী ব্যাংকের গুণী গ্রাহক সম্মাননা পেয়েছেন দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আহমেদ আকবর সোবহান।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘অগ্রণী ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৯’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অর্থমন্ত্রীর হাত থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষে ক্রেস্ট ও উত্তরীয় গ্রহণ করেন গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. বেলায়েত হোসেন। এসময় বসুন্ধরা গ্রুপের জেনারেল ম্যানেজার (ব্যাংকিং) মো. রাজীব সামাদ উপস্থিত ছিলেন।

নির্দিষ্ট সময়ের আগেই ঋণ পরিশোধ করাসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট ১৬ জনকে এ পুরস্কার দেওয়া হয়।

আহমেদ আকবর সোবহান একজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পদ্যোক্তা। তিনি দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান।

বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন এ ব্যবসায়ী দেশের শিল্প ও বাণিজ্য খাতকে সুসংহত করতে বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেন। আবাসন দিয়ে শুরু হলেও দিনে দিনে বসুন্ধরা গ্রুপের ব্যবসায় সম্প্রসারিত হয়েছে সিমেন্ট, কাগজ, ইস্পাতজাত পণ্য উৎপাদন, এলপি গ্যাস, বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণসহ জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন খাতে। মিডিয়া খাতেও বসুন্ধরা গ্রুপের রয়েছে বিশাল বিনিয়োগ।

পুরস্কার পাওয়া অন্যরা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, নিটল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী এ এম খোরশেদুল আলম, প্রাণ গ্রুপের পরিচালক উজমা চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস উল ইসলাম প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com