শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
সম্রাটের বাবার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল। কালের খবর

সম্রাটের বাবার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল। কালের খবর

এম আই ফারুক আহমেদ , কালের খবর :

ঢাকা মহানগর যুবলীগদক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের পিতা মরহুম ফয়েজ আহমেদ চৌধুরী’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল বৃহস্পতিবার ফেনীর পরশুরামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। সকালে দোয়া ও কোরআন খতম শেষে বেলা এগারোটা থেকে বিকাল পর্যন্ত খাওয়া দাওয়া চলে।

এতে স্থানীয় এমপি শিরিন আক্তার, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেসবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, ছাগলনাইয়া পৌর মেয়র মোহাম্মদ মোস্তফাসহ তিন উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগন, পশুরাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি এনামুল করিম বাদল, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগের সভাপতি এনাম মজুমদারসহ যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, সাংবাদিক প্রশাসনসহ হাজার হাজার সাধারণ মানুষ মিলাদ মাহফিলে অংশ নেন।

এছাড়াও যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি সোহরাব হোসেন স্বপন, সরোয়ার হোসেন মনা, এনামুল হক আরমান, মুরসালিন আহমেদ, যুগ্ম সম্পাদক কাউন্সিলর একেএম মমিনুল হক সাঈদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, জাকির হোসেন এবং খোরশেদ আলম প্রমুখ মিলাদ ও মাহফিলে অংশ নেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com