শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
পুলিশের এএসআই নিজামুল ইয়াবা ও বান্ধবীসহ আটক। কালের খবর

পুলিশের এএসআই নিজামুল ইয়াবা ও বান্ধবীসহ আটক। কালের খবর

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, কালের খবর :

কক্সবাজারে বান্ধবী নিয়ে ভ্রমণে এসে ইয়াবাসহ আটক হয়েছেন নিজামুল হক (৩৮) নামে পুলিশের এক এএসআই।

এ সময় তার সাথে থাকা ওই বান্ধবীকেও আটক করা হয়।

রবিবার সন্ধ্যার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রেজুর ব্রিজ সংলগ্ন সড়ক থেকে তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও মোটরসাইকেলও জব্দ করা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক নিজামুল হক চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সহকারী উপ-পরিদর্শক। তবে কিছুদিন আগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এসপি মাসুদ আরও বলেন, টেকনাফ থেকে আসা একটি মোটরসাইকেল কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখালের ব্রিজ সংলগ্ন বিজিবির চেকপোস্ট অতিক্রম করার সময় সংকেত দিয়ে থামানো হয়। পরে মোটরসাইকেলে থাকা যুবক ও তার বান্ধবীর শরীরে তল্লাশি চালায় বিজিবির চেকপোস্টে নিয়োজিত সদস্যরা। এসময় নিজামুল হকের শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩ হাজার ২শ’ পিস ইয়াবা পাওয়া যায়।

পরে জিজ্ঞাসাবাদে বিজিবির সদস্যরা জানতে পারেন আটক যুবক পুলিশের চট্টগ্রাম মেট্টোপলিটন শাখায় কর্মরত।

এসপি বলেন, ঘটনাটি জানার পর আটক যুবককে তার বান্ধবীসহ পুলিশে হস্তান্তর করা হয়েছে। নিজামুল হককে কিছুদিন আগে চট্টগ্রাম মেট্টোপলিটন শাখা পুলিশ সাময়িক বরখাস্ত করেছে। এ অবস্থায় বান্ধবীসহ কক্সবাজার ভ্রমণে এসে তিনি ইয়াবাসহ আটক হয়েছেন। আটক নিজামুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com