বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক : তথ্যমন্ত্রী। কালের খবর

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক : তথ্যমন্ত্রী। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়া হাঁটুর ব্যথা নিয়েই তিনি দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দুইবার বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন এবং বিএনপির মতো একটি দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন।

এটি তার নতুন অসুখ নয়। এরপরও খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক।
আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুরনো শারীরিক সমস্যাকে বড় করে দেখিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বেশি কথা বলতে হয়। অন্যথায় দলের মহাসচিবের দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হতে পারে।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিক্যাল কলেজের চিকিৎসা বিশ্বমানের। আমাদের দলের সাধারণ সম্পাদক যখন অসুস্থ হন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তখন তাকে কোনো প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। তাকে বঙ্গবন্ধু মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। এখানকার চিকিৎসা বিশ্বমানের।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, কণ্ঠ শিল্পী রফিকুল আলম, অভিনেত্রী সারাহ বেগম কবরী, কণ্ঠ শিল্পী এস ডি রুবেল, চিত্রনায়ক শাকিল খান এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com