রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
হাসপাতালে রোগী রেখে ঘুমাচ্ছেন চিকিৎসক, গল্প আর সেলফিতে ব্যস্ত মেডিকেল শিক্ষার্থীরা!। কালের খবর

হাসপাতালে রোগী রেখে ঘুমাচ্ছেন চিকিৎসক, গল্প আর সেলফিতে ব্যস্ত মেডিকেল শিক্ষার্থীরা!। কালের খবর

কালের খবর ডেস্ক : রোগী রেখে চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছেন চিকিৎসক আর কম্পিউটারে বাজছে ‘অনেক সাধনার পরে আমি, পেলাম তোমার মন।’ রোগীরা বাইরে বসে আছেন। আর অন্যদিকে মেডিকেলের ছাত্র-ছাত্রীরা নিজেরা গল্প আর সেলফি তোলায় ব্যস্ত।

সম্প্রতি কুমিল্লায় সরকারি জেনারেল হাসপাতালের এমনই এক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে।

ওই ভিডিওটির সাথে লেখা ছিলো, ‘প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি! এই হল কুমিল্লা সদর হাসপাতালের (জেনারেল হাসপাতাল) চিকিৎসা ব্যবস্থা। আজকে (বুধবার) দুপুর ১২ টার দিকে সদর হাসপাতালের ১৪ নম্বর কক্ষে ডা. জহিরুল হকের কাছে আমার মাকে নিয়ে যাই গলায় সমস্যার চিকিৎসা করার জন্য। কক্ষে ঢুকে দেখি তিনি ঘুমাচ্ছেন এবং কম্পিউটারে (অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন) এই গানটি বাজছে। মেডিকেলের ছাত্র-ছাত্রীরা নিজেরা গল্প আর সেলফি তোলায় ব্যস্ত। অন্যদিকে রোগীরা বাইরে বসে আছেন। যারাই আসছে তাদের বলে দিচ্ছেন বাইরে বসেন। রোগীরা বলছে, তিনি ঘুমাচ্ছেন, আমাদের কখন দেখবে? ছাত্ররা উত্তর দিচ্ছেন-অপেক্ষা করেন উনি রেস্ট নিচ্ছেন! এই যাবত কোনো প্রাইভেট হাসপাতালে কি দেখেছেন ১৫ জন রোগী দেখার পরে ৩০/৩৫ মিনিট ঘুমাতে। সেখানে ঘুম আসে না….কারণ, সেখানে টাকার গন্ধ?’

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক জহিরুল হক জানান, আমি কখনো দায়িত্বের প্রতি অবহেলা করি না। ঘটনার দিন আমার একটু চোখ লেগে এসেছিলো। ওই ভিডিওটির সাথে ওয়ার্ড মাস্টার নজরুল ইসলাম জড়িত রয়েছে। ওয়ার্ড মাস্টার নজরুল আমার অফিসেও হামলা করেছিলো। আমি এই বিষয়ে জিডি দায়ের করবো।’

তবে চিকিৎসকের অভিযোগ অস্বীকার করে ওয়ার্ড মাস্টার নজরুল ইসলাম বলেন, আমি কেন আমার হাসপাতালের বিরুদ্ধে প্রচারনা চালাবো। তিনি রোগী না দেখে ঘুমিয়েছেন, আর এটা কেউ ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। আমি এ বিষয়ে আর কিছুই জানি না।

এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওটির বিষয়ে ওই চিকিৎসককে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com