শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ডিজিটাল নিরাপত্তা আইন অনুসন্ধানী সাংবাদিকতার গলার কাটা। কালের খবর

ডিজিটাল নিরাপত্তা আইন অনুসন্ধানী সাংবাদিকতার গলার কাটা। কালের খবর

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর :

ডিজিটাল নিরাপত্তা আইন অনুসন্ধানী সাংবাদিকতার গলার কাটা। অবিলম্বে সংসদে এই আইনকে রহিত করার দাবি জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা। অন্যথায় পর্যায়ক্রমে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

রোববার সকালে জেলার আশুগঞ্জ গোলচত্তরে যুগান্তরের কারান্তরীণ দুই সাংবাদিক আবু জাফর ও সেলিম উদ্দিনের মুক্তির দাবিতে আশুগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিকরা এসব কথা বলেন।

মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আক্তারুজ্জামান রঞ্জন, সহসভাপতি মুহাম্মদ মোজাম্মেল হক, মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আল মামুন, সদস্য মুহাম্মদ আনোয়ার হোসেন, মো. গোলাম সারোয়ার, শ্রমিক নেতা তানসেনসহ আরও অনেকেই।

এ সময় বক্তারা অবিলম্বে যুগান্তরের কারান্তরীণ দুই সাংবাদিক আবু জাফর ও সেলিম উদ্দিনের মুক্তি পাশাপাশি তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com