শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে জানান ফুলেল শুভেচছা। কালের খবর পাহাড়ের সমীকরণ ও দেশনায়কের রেইনবো নেশন: ব্যারিস্টার মীর হেলাল কেন সময়ের সাহসী চয়ন। কালের খবর মেধার সার্বভৌমত্ব : বইপাঠের মাধ্যমে নতুন বাংলাদেশের রাষ্ট্রকৌশল। কালের খবর অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, আইনি পদক্ষেপের পথে জয়নাল আবেদীন ভূইয়া। কালের খবর
নবীনগরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান। কালের খবর

নবীনগরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান। কালের খবর

বড়িকান্দি ভূইয়া বাড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে
নবীনগরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান

মো.কবির হোসেন, নবীনগর,  কালের খবর :

নবীনগরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদানব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ভূইয়া বাড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে শুক্রবার বিকেলে বড়িকান্দি লঞ্চঘাট প্রাঙ্গনে বড়িকান্দি জিপিএস -টু গ্রাম পাঠ সংঘ কর্তৃক ক্ষুদে শ্রেষ্ঠ পাঠক, রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন, মরহুম সেলিম রেজা ভূইয়া কল্যান তহবিল থেকে ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ও জেএসসি, এসএসসি,এইচ.এসসি পরীক্ষায় A+প্রাপ্ত ১৭০জন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও মেধাবৃত্তি প্রদান ও ২৭ জন বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিশিষ্ট ব্যাংকার জামাল হোসেন ভুঁইয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মোজ্জামেল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মনিরুজ্জামান, সলিমগঞ্জ কলেজের উপাধাক্ষ গোলাম মাওলা খান দিপু, শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার বেগম, নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমকে জসিম উদ্দিন, সলিমগঞ্জ কলেজের সহকারী প্রভাষক বশিরুজ্জাম, সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আলী, সেলিম রেজা ভুঁইয়া কল্যান তহবিলের চেয়ারম্যান মোহাম্মদ রাসেল ভুঁইয়া রিমন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃমাইনুদ্দিন আহম্মেদ মইন, মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথ, কল্যান তহবিলের সভাপতি তোফাজ্জল হোসেন, আতাউল হক অটু, নাজির হোসেন প্রমুখ।

বক্তরা বলেন, সুশিক্ষিক জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বড়িকান্দি ভূইয়াবাড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো.আবুল কালাম ভূইয়া।

আরো উপস্থিত ছিলেন, ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.আরমান হোসেন শিপন, এমদাদুল হক ভূইয়া, ফজলুল হক ভূইয়া, শাহাজাহান ভূইয়া বাহউদ্দিন মেম্বার প্রমূখ,

পরে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠানের উদ্যোগে দেয়া ক্রেষ্ট সহ বিভিন্ন পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com