বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
টাঙ্গাইলের ঘাটাইলে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কালের খবর

টাঙ্গাইলের ঘাটাইলে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কালের খবর

মোঃ সজীব মিয়া (ঘাটাইল প্রতিনিধি) কালের খবর :

টাইলের ঘাটাইলে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করা হয় ঘাটাইল উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- ঘাটাইল জিবিজি সরকারি কলেজ ছাত্র-সংসদের সহ-সভাপতি (ভিপি) ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং ঘাটাইল উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আবু সাইদ রুবেল। ২০ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় মোঃ আবু সাইদ রুবেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

১৯৮৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র পৃষ্ঠপোষকতা ও প্রত্যক্ষ দিকনির্দেশনায় এটি প্রতিষ্ঠিত হয়।
উক্ত আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঘাটাইল উপজেলা ও ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সকল নেতৃবৃন্দ। এসময় মোঃ আবু সাইদ রুবেল বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন।

দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ভিপি রুবেল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com