বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে কোটিপতি! দুদকে অভিযোগ এলাকাবাসীর। কালের খবর

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে কোটিপতি! দুদকে অভিযোগ এলাকাবাসীর। কালের খবর

কালের খবর রিপোর্ট  :

অভিযুক্ত কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী

নদী ভাঙ্গনকবলিত এলাকার নিম্নবিত্ত পরিবারে সন্তান খলিলুর রহমান। তিন ভাইয়ের একজন চায়ের দোকানি, একজন কৃষিক, অন্যজন গার্মেন্টে চাকরি করেন।

আর খলিলুর রহমান ছিলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চর আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে কোটিপতির খাতায় নিজের নাম লিখিয়েছেন খলিল। তার অঢেল সম্পত্তি দেখে হতভম্ব স্থানীয়রা।

সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি এলাকায় নিজের ও স্ত্রীর নামে প্রায় সাড়ে ৫ শতক জমির ওপর পাঁচতলা বাড়ি নির্মাণ করেছেন খলিল।

বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিঘা মৌজায় রয়েছে তার ১৯ শতক জমি।

বর্তমানে তিনি একটি টয়োটা করোলা (ঢাকা মেট্রো গ-১৯০৩০৪) গাড়ি ব্যবহার করছেন।

জানা গেছে, সোনালী ব্যাংক কাজীপুর শাখায় ৫০ লাখ টাকার এফডিআর আছে খলিলুর রহমানের।

তাছাড়া ঢাকার মিরপুরে, গাজীপুরের কোনাবাড়িতে ও বগুড়ার লতিফপুর এলাকায় তার কোটি টাকা মূল্যের ফ্ল্যাট ও জমি রয়েছে বলেও জানা গেছে।

প্রধানমন্ত্রী কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) এলাকাবাসীর দেয়া এক অভিযোগপত্রে বেরিয়ে এসেছে খলিলুর রহমানের এসব সম্পত্তির খোঁজ।

গত ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অভিযোগপত্র পাঠানো হয়।

কাজীপুরের জনসাধারণের পক্ষ থেকে দুদক ও প্রধানমন্ত্রী কার্যালয়ে দেয়া অভিযোগপত্র। ছবি: সংগৃহীত

দলীয় প্রভাব খাটিয়ে গত ১০ বছরে একজন স্কুল শিক্ষক কীভাবে কয়েক কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন তার বিবরণ তুলে ধরা হয়েছে ওই ওই অভিযোগপত্রে।

দুদক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয়দের দেয়া এসব অভিযোগ অস্বীকার করে খলিলুর রহমান সিরাজি জানান, ‘তাকে হেয় করতে এসব অভিযোগ করেছে প্রতিপক্ষ।’

সিরাজগঞ্জ শহরে বাড়ি ও বগুড়ার শাহজাহানপুরের ১৯ শতক জমি ছাড়া অভিযোগপত্রে উল্লেখিত তার আর কোনো সম্পত্তি নেই বলে দাবি করেন খলিলুর রহমান।

উল্লেখ্য, খলিলুর রহমান সিরাজী বর্তমানে কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।

আসন্ন উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের তিনি সিরাজগঞ্জের কাজীপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে তিনি মনোনয়ন পেয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com