সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর সাইনবোর্ডে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে আওয়ামী দোসর, ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ মাদক সম্রাট সোহাগ-রুবেল-পলাশ চক্র। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর
শিক্ষার্থীরা জেগে উঠলে দেশ জাগবে : ডা. এনাম। কালের খবর

শিক্ষার্থীরা জেগে উঠলে দেশ জাগবে : ডা. এনাম। কালের খবর

সাভার প্রতিনিধি, কালের খবর :

শিক্ষার্থীরা জেগে উঠলে দেশ জাগবে এবং দেশ তখন সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এ জন্য শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হয়ে উঠার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে সাভার খাদান এলাকায় অবস্থিত ইন্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত নবীণবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখানে যারা এসেছে সবাই অত্যন্ত মেধাবী।

ব্যবস্থাপনা এবং প্রযুক্তি এই দুইয়ের সমন্বয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সবাইকে নিজ নিজ বিষয়ে মনোযোগী হয়ে পড়াশোনা করার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে ডা. এনামুর রহমান আরও বলেন, তোমাদের ওপরই বাংলাদেশের এগিয়ে যাওয়া নির্ভর করে। পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারলে এবং মানবিক গুণাবলি অর্জন করতে পারলেই বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে পরিচিতি লাভ করতে পারবে।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য অনেক আন্তরিক। তিনি সবার কথা শুনেন এবং সমস্যা অনুযায়ী সমাধানের ব্যবস্থা করেন।

এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের চিকিৎসা সেবার নিশ্চিতের জন্য তিন সব শিক্ষার্থীদের তার মালিকানাধীন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সামর্থ অনুযায়ী স্বল্পমূল্যে চিকিৎসা প্রদানের পাশাপাশি জরুরি ভিত্তিতে অসুস্থ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদানের অঙ্গীকার করেন।

আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল।

এ ছাড়া নবীনবরণ অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল বাশার খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন আহমেদ, ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির চেয়ারম্যান আলী আজম, ট্রাস্টি বোর্ডের সদস্য মো. আজিজুল ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী ও এস কে সাইদুর রহমান।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এস মাহমুদ, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকসহ বিভিন্ন বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com