বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শেখ হাসিনা সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান মাহাথির। কালের খবর

শেখ হাসিনা সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান মাহাথির। কালের খবর

মালয়েশিয়া প্রতিনিধি, কালের খবর :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মুহাম্মদ।

সম্প্রতি প্রেরিত এক অভিনন্দন বার্তায় দুই দেশের পারস্পরিক উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করার বিষয়ে মাহাথির তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বলে জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।

আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করা এবং দুই দেশের মধ্যে কার্যকর সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন মাহাথির মুহাম্মদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসার পাশাপাশি দৃশ্যমান উন্নয়নের প্রতি আকৃষ্ট হয়ে বিশ্বের অধিকাংশ উন্নত দেশগুলো বাংলাদেশে ইতিমধ্যে বিনিয়োগ করে বিশাল ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন মালয়েশিয়া প্রধানমন্ত্রী।

পাশাপাশি শেখ হাসিনা সরকারের সঙ্গে ফলপ্রসূ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রত্যাশা করেছেন মাহাথির মুহাম্মদ।

এ ছাড়া মিয়ানমারের রাখাইন প্রদেশের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া ও তাদের পাশে থেকে মানবতার দৃষ্টান্ত স্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

মাহাথির বলেন, রোহিঙ্গা সঙ্কট নিরসনে তার দেশ বাংলাদেশের পাশে আছে,ভবিষ্যতেও থাকবে। একই সঙ্গে এ সমস্যার দ্রুত সুষ্ঠু সমাধানের প্রত্যাশা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com