বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রায়পুরে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নারীর মৃত্যু। কালের খবর

রায়পুরে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নারীর মৃত্যু। কালের খবর

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, কালের খবর  :

লক্ষ্মীপুরের রায়পুরে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক নারীর (৬০) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এতে উত্তেজিত হয়ে হামলা চালিয়ে পাঁচজনকে পিটিয়ে আহত করেছেন রোগীর স্বজনরা।

মঙ্গলবার রাত ৯টার দিকে রায়পুর শহরের সরকারি হাসপাতালের সামনে জনসেবা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে গেছে।

মৃত বৃদ্ধের পুত্রবধূ পারভীন বেগম বলেন, বিকাল ৫টার দিকে হাত-পা জ্বালা যন্ত্রণার রোগী বৃদ্ধ শাশুড়ি সকিনা বেগমকে জনসেবা হাসপাতালের চিকিৎসক নাজমুল হাসানের কাছে নিয়ে আসি। কিন্তু চিকিৎসকের পিয়ন মো. ফরহাদ ও হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে লম্বা সিরিয়াল; একটু পরে চিকিৎসক দেখবে বলে ৪ ঘণ্টা কালক্ষেপণ করে একটি কক্ষে শুইয়ে রাখে।

পরে চিকিৎসক গিয়ে দেখেন ওই বৃদ্ধা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। এতেই উত্তেজিত হয়ে স্বজনরা হাসপাতালে ঢুকে অভিযুক্ত ওই পিয়নসহ পাঁচজনকে বেদম মারধর করে হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবি করেন।

এ ঘটনায় চিকিৎসক নাজমুল হাসান বলেন, এ বৃদ্ধা আমার পুরনো রোগী। অনেক রোগীর (১২ জন) ভিড় থাকায় দেখতে পারিনি। আমার পিয়ন গুরুত্ব দিয়ে বললে হয়তো বাঁচানো যেত। আমি রোগীর কাছে যাওয়ার আগেই মারা যান তিনি।

রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান বলেন, ঘটনার পরই ওসি তদন্তকে পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। উভয় পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com