বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাগুরা ডাকঘর থেকে প্রকাশ্যে লাখ টাকা চুরি। কালের খবর

মাগুরা ডাকঘর থেকে প্রকাশ্যে লাখ টাকা চুরি। কালের খবর

মাগুরা প্রতিনিধি,কালের খবর  :

মাগুরায় ডাকঘরে ফিক্সড ডিপোজিটের টাকা জমা দিতে গিয়ে ১ লাখ টাকা খোয়ালেন সমরেন বালা

মাগুরায় ডাকঘরে ফিক্সড ডিপোজিটের টাকা জমা দিতে গিয়ে ১ লাখ টাকা খোয়ালেন সমরেন বালা নামে একজন পল্লী চিকিৎসক। রোববার দুপুরে মাগুরা প্রধান ডাকঘরে গেলে দুই দুষ্কৃতিকারীর কবলে পড়েন তিনি।

মাগুরার শ্রীপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের কুমারেশ বালার ছেলে সমরেন বালা জানান, তিনি সকাল ১১টার স্ত্রী ও শিশু পুত্রকে নিয়ে মাগুরা প্রধান ডাকঘরে যান। ফিক্সড ডিপোজিটের জন্যে তিনি একটি কালো রঙের কাপড়ের ব্যাগে ১ লাখ টাকার দুটি বান্ডিল নিয়ে ডাকঘরে প্রবেশের পরই শার্টপ্যান্ট পরা দুই যুবক তার পিছু নেয়।

তিনি জানান, টাকার ব্যাগটি তার কাঁধেই ঝোলানো। কিন্তু টাকা জমা ফরমের জন্যে ডাকঘরের ভিতরে বাম পাশের কাউণ্টারে গেলে ওই দুই যুবকের একজন তার পিছনে এবং ডানপাশ ঘিরে দাঁড়িয়ে থাকে। এ সময় পেছনে দাঁড়িয়ে থাকা যুবকটি ব্লেড দিয়ে তার কাঁধে ঝোলানো ব্যাগের নীচ থেকে কেটে ১ লাখ টাকার একটি বান্ডিল বের করে নেয়। দূস্কৃতকারীরা একসঙ্গে ডাকঘর থেকে বের হয়ে যাওয়ার অন্তত ১৫ মিনিট পর তিনি বিষয়টি বুঝতে পারেন।

মাগুরা প্রধান ডাকঘরের পোস্টমাস্টার বিএম নাজমুল হুদা জানান, বিষয়টি জানতে পেরে সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর ডাকঘর থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই দুষ্কৃতিকারীদের আটক করা সম্ভব হবে বলে আশা করছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com