রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর
আদালতে জবানবন্দি : নারায়ণগঞ্জে ব্রেসলেটের জন্য সিয়ামকে হত্যা করে ৫জন। কালেরখবর

আদালতে জবানবন্দি : নারায়ণগঞ্জে ব্রেসলেটের জন্য সিয়ামকে হত্যা করে ৫জন। কালেরখবর

ফতুল্লা প্রতিনিধি কালের খবর :

নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকার হোসিয়ারি শ্রমিক সিয়ামকে শুধু হাতের একটি ব্রেসলেট নিয়ে দ্বন্দ্বের জের ধরেই হত্যা করা হয়েছে। আদালতে দেয়া স্বীকারোক্তিতে সিয়ামের বন্ধু নিলয় এ কথা জানিয়েছে। আর এ কিলিং মিশনে ছিল পাঁচজনের একটি দল। নিলয় শহরের ২ নম্বর বাবুরাইল এলাকার কালামের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত ১৬৪ ধারায় নিলয়ের স্বীকারোক্তি রেকর্ড করেছেন।

সোমবার সকালে সিয়ামের লাশ উদ্ধারের পর দুপুরে নিলয়কে গ্রেফতার করা হয়। সেদিন সিয়ামের বাবা সোহেল মিয়া বাদী হয়ে নিলয়কে প্রধান আসামি করে অজ্ঞাত আরও পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এসআই শহীদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, সিয়াম হত্যার দায় স্বীকার করে তার পাঁচ বন্ধুর নাম প্রকাশ করেছে গ্রেফতার নিলয়।

আদালতে নিলয় জানান, সিয়াম ও নিলয় একটি হোসিয়ারি কারখানাতে কাজ করত। এতে তাদের বন্ধুত্ব হয়। সে সুবাধে সিয়ামের কাছ থেকে ব্রেসলেট নেয় নিলয়। পরে সেটি ফেরত না দেয়ায় তাকে মারধর করে সিয়াম ও তার বন্ধুরা। এ ক্ষোভে নিলয় পরিকল্পনা করে সিয়ামকে হত্যা করার। সে পরিকল্পনায় নিলয়ের সাথে যোগাযোগ হয় আরও পাঁচ বন্ধুর। তারা সবাই মিলে কাজ থেকে বাসায় যাওয়ার সময় সিয়ামকে তুলে নিয়ে মারধর করে। পরে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে ডিআইটি কলোনির পিছনের দিকে ফেলে যায়।

সিয়াম ফতুল্লার দেওভোগ লিচুবাগান এলাকার মসজিদ গলিতে অবস্থিত হামিদার বাড়ির ভাড়াটিয়া সোহেল মিয়ার ছেলে। সে শহরের উকিলপাড়া এলাকায় অবস্থিত আজিজুর রহমানের হোসিয়ারির শ্রমিক।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com