রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর
রূপগঞ্জে পুলিশসহ ৩ বখাটে ধর্ষণ করল শিক্ষার্থীকে। কালের খবর

রূপগঞ্জে পুলিশসহ ৩ বখাটে ধর্ষণ করল শিক্ষার্থীকে। কালের খবর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, কালের খবর :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নানাবাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণীর এক শিক্ষার্থী। পুলিশের এক কনস্টেবলসহ তিন বখাটে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ছাতিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী ও তার পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক লিটন মিয়া জানান, বিকালে তারাবো হাটিপাড়া এলাকার শিক্ষার্থী তার মায়ের সঙ্গে ওয়াজ শুনতে ও বেড়াতে কায়েতপাড়া ইউনিয়নের ছাতিয়ান এলাকায় নানাবাড়িতে আসে।

রাতে বাড়ির লোকজন পার্শ্ববর্তী ছাতিয়ান বেপারী পাড়া মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলে যান। এ সুযোগে একই এলাকার লতিফ মিয়ার ছেলে ও পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল (ছুটিতে থাকা) মৃদুল মিয়া, সোলেয়মানের ছেলে নিজাম মিয়া, গোলবক্স মিয়ার ছেলে ও ইয়াবা ব্যবসায়ী সিয়াম হোসেন ওই শিক্ষার্থীকে ঘর থেকে অস্ত্রের মুখে তুলে নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় তাকে বখাটেরা পালাক্রমে ধর্ষণ করে। ওয়াজ শেষে ঘরে ফিরে মেয়েকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে।

পরে অজ্ঞান অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এদিকে, ধর্ষণের ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই এলাকাবাসী ওই তিন বখাটেকে আটক করতে ধাওয়া করে। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে বখাটেরা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটা ন্যক্কারজনক ঘটনা। বখাটেদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com