শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকার কমিটি গঠন। কালের খবর

নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকার কমিটি গঠন। কালের খবর

কালের খবর রিপোর্ট

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মীদের সংগঠন নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র ২০১৯-২০ সালের জন্য কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক এমদাদুল হক। সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল টুয়েন্টিফোরের রিপোর্টার ইমদাদ হক।

শনিবার রাজধানীর কাকরাইলে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেনসহ-সভাপতি কামরুল সবুজ (সময় টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মাহী মাহফুজ (নিউজ টুয়েন্টিফোর), কোষাধ্যক্ষ-নাজমুস সাকিব (চ্যানেল টুয়েন্টিফোর), সাংগঠনিক সম্পাদকআলতাফ হুসাইন (দৈনিক সংবাদ), প্রচার সম্পাদকরবিউল আওলাদ (সময় টিভি), সদস্য আতিকা রহমান (আরটিভি), সুশান্ত উৎসব (আমাদের সময়)।

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকাস্থ পাবনা জেলা সাংবাদিক সমিতি, ঢাকাস্থ নওগাঁ জেলা সাংবাদিক সমিতি, নাটোর জেলা প্রেস ক্লাব, নাটোর প্রেস ক্লাব; নাটোর সমিতি, ঢাকাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন।

নির্বাচন পরিচালনা করেন যুগান্তরের সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আতিকুর রহমানচৌধুরী। সভায় বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি মুজিবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এনায়েত করিমসহ অন্যরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com