বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সিদ্ধিরগঞ্জে মহাসড়ক অবৈধ স্থাপনা উচ্ছেদে। কালের খবর

সিদ্ধিরগঞ্জে মহাসড়ক অবৈধ স্থাপনা উচ্ছেদে। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর : সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

বুধবার (১৬ জানুয়ারী) সকাল থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ ভাবে গড়ে উঠা ৩’শতাধিক অবৈধ স্থাপনা দোকান পাট, কাঁচাবাজার ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া হয়।

সওজের এস্টেট ও আইন কর্মকর্তা উপ সচিব মোঃ মাহবুবুর রহমান ফারুকীর পরিচালনায় উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সওজ নারায়ণগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তার, সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) আজিজুল হক, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সোলাইমান, সার্ভেয়ার হুমায়ুন কবির ও সোহাগ মাহমুদ প্রমূখ।

উচ্ছেদ অভিযানের বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আলীউল হোসেন বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর নির্দেশে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত রেখেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। গত ১৪ জানুয়ারী সোমবার থেকে অভিযান শুরু করে সওজ কর্তৃপক্ষ। এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারী গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে মহাসড়কের পাশে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা ৭ দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন সড়ক ও জনপদ কর্তৃপক্ষকে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com