শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
সাংবাদিকদের আবাসনের পাশাপাশি ২৮ জানুয়ারির মধ্যে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের প্রজ্ঞাপন জারির করবঃ তথ্যমন্ত্রী। কালের খবর

সাংবাদিকদের আবাসনের পাশাপাশি ২৮ জানুয়ারির মধ্যে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের প্রজ্ঞাপন জারির করবঃ তথ্যমন্ত্রী। কালের খবর

কালের খবর ঃ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের জন্য আবাসনের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগামী ২৮ জানুয়ারির মধ্যে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের প্রজ্ঞাপন জারির ব্যবস্থা গ্রহণ করব।
আজ সোমবার দুপুরে প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ২৮ জানুয়ারীর মধ্যে গেজেট করতে হলে এই সময়ের মধ্যে যা যা করণীয় সে বিষয়ে আলোচনা হবে। এছাড়া, আওয়ামী লীগের ইশতেহার অনুযায়ী সাংবাদিকদের আবাসন ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়ের সমন্বযয় সভায় আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আমি মনে করি আমার প্রধান কাজ হলো সাংবাদিক বন্ধুদের কল্যাণ সাধন করা। বাংলাদেশে অনেক ভালো সংবাদমাধ্যম নানা কারণে বন্ধের পথে, সেগুলোকে কিভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা করা যায় সে বিষয়েও দেখা হবে। যাতে ভালো সংবাদ মাধ্যম হারিয়ে না যায় সে জন্য এরইমধ্যে আলোচনা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী গণমাধ্যম ও সাংবাদিক বান্ধব। সারাজীবন আওয়ামী লীগের বিরুদ্ধে লিখেছে এমন সাংবাদিক তাদের প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতা পেয়েছেন এবং ভবিষ্যতেও পাবেন।

তথ্যমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমের সাথে যদি রাষ্ট্রের উন্নতিকরণের কাজ না হয়, তাহলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আপনাদের সাথে সম্মিলিতভাবে কাজ করাই মূল লক্ষ্য আমাদের। আপনাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে আমাকে সরাসরি বলবেন। তিনি বলেন, সব সাংবাদিক চেষ্টা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে।

কিন্তু দু’একজনের ভুলের জন্য কমিউনিটির বদনাম হতে পারে না।
আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি আবু জাফর সূর্য, সাধারন সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সহ সভাপতি খন্দকার মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক আকতার হোসেন প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com