বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাংবাদিক আমানুল্লাহ কবীর আইসিইউতে। কালের খবর

সাংবাদিক আমানুল্লাহ কবীর আইসিইউতে। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর ,ঢাকা  :

জ্যেষ্ঠ সাংবাদিক আমানুল্লাহ কবীরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। লিভার ও কিডনির জটিলতার কারণে গত বুধবার তাঁকে সেখানে ভর্তি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক আমানুল্লাহ কবীরের ছেলে সংবাদ প্রযোজক শাত-ইল-কবীর সোমবার রাতে প্রথম আলোকে বলেন, বাবা এখন এই হাসপাতালের আইসিইউতে আছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে শাত-ইল-কবীর জানান, তাঁর বাবা লিভার, কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন। কিছু খেতে পারছেন না। চিকিৎসকেরা বাবাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। সুস্থতা সাপেক্ষে বিদেশে নিয়ে যেতে হবে।

সাংবাদিক আমানুল্লাহ কবীর ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। আমানুল্লাহ কবীর ছিলেন দৈনিক আমার দেশ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন আমানুল্লাহ কবীর।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com