শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশের লেগুনায় আগুন। কালের খবর

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশের লেগুনায় আগুন। কালের খবর

কালের খবর প্রতিবেদক :
লক্ষ্মীপুর ২ (রায়পুর, সদরের একাংশ) আসনের পশ্চিম নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদেও মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হয়।

এ সময় পুলিশের লেগুনায় অগ্নিসংযোগ ও একটি ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে।
রবিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি শেখ মিরসহ পাঁচজন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ হয়ে ভোটকেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করে। এ সময় আওয়ামী লীগের কর্মীরা প্রতিহত করতে এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শেখ মিরসহ পাঁচজন আহত হয়। একপর্যায়ে কেন্দ্রে ইটপাটকেল নিক্ষেপ করে ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশের একটি লেগুনায় অগ্নিসংযোগ করে বিএনপিকর্মীরা। ঘটনার সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শহিদ ইসলাম পাপুলের নির্বাচনী কার্যালয়ের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে তারা। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম বলেন, বিএনপির সন্ত্রাসীরা ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে ভাঙচুর করেছে। এ সময় আওয়ামী লীগের পাঁচজন আহত হয়।

জানতে চাইলে পশ্চিম নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. সোহেল বলেন, হঠাৎ একদল কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে। এ সময় ২০ মিনিটের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে পুলিশে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com