শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
হেভিওয়েট ২৫ প্রার্থীর মনোনয়ন বাতিল। কালের খবর

হেভিওয়েট ২৫ প্রার্থীর মনোনয়ন বাতিল। কালের খবর

কালের খবর প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কাদের সিদ্দিকী এবং ব্যারিস্টার নাজমুল হুদাসহ হেভিওয়েট অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে। এখন পর্যন্ত ২৫ জন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিলের খবর নিশ্চিত হওয়া গেছে।

মনোনয়নপত্র ও হলফনামায় দেয়া তথ্য এবং প্রার্থীর নামে কোনো ফৌজদারি বা দুর্নীতির মামলা রয়েছে কিনা এসব বিষয় মাথায় রেখেই চলছে একাদশ জাতীয় নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই।

ভুল তথ্য কিংবা ফৌজদারি ও দুর্নীতির মামলার কারণে এ পর্যন্ত অনেক আলোচিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার।

মনোনয়ন বাতিলের তালিকায় এখন পর্যন্ত যেসব হেভিওয়েট প্রার্থীর নাম পাওয়া গেছে তারা হলেন-

১. বগুড়া-৬, ৭ ও ফেনী-১: বেগম খালেদা জিয়া

২. পটুয়াখালী-৩: গোলাম মওলা রনি (বিএনপি)

৩. হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া (গণফোরাম)

৪. কুমিল্লা-৩: মজিবুল হক (বিএনপি)

৫. কুমিল্লা-৫: অধ্যক্ষ মুহাম্মদ ইউনুস (বিএনপি)

৬. সিলেট-৩: আব্দুল কাইয়ুম চৌধুরী (বিএনপি)

৭. রাঙামাটি: আশীষ দাশগুপ্ত (স্বতন্ত্র), অমর কুমার দে (স্বতন্ত্র)

৮. ঢাকা-৫: সেলিম ভুঁইয়া (বিএনপি)

৯. ঢাকা-৬: সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন (বিএনপি)

১০. ঢাকা-৭: নাসিমা আক্তার (বিএনপি)

১১. ঢাকা-৯: আফরোজা আব্বাস (বিএনপি)

১২. ঢাকা-১০: খন্দকার ফরিদুল আকবর (গণফোরাম)

১৩. ঢাকা-১৭: নাজমুল হুদা

১৪. জামালপুর-১: এ. রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি)

১৫. জামালপুর-৪: ফরিদুল কবীর তালুকদার শামীম (বিএনপি) ও মামুনুর রশীদ জোয়ারদার (জাপা-এরশাদ)

১৬. টাঙ্গাইল-৪ ও ৮: কাদের সিদ্দিকী (কৃষক-শ্রমিক জনতা লীগ)

১৭. কুড়িগ্রাম-৪: জাকির হোসেন (আওয়ামী লীগ), ইমরান এইচ সরকার (স্বতন্ত্র)

১৮. চট্টগ্রাম-৩: এটিএম আবু তাহের (বিএনপি) ও আসলাম চৌধুরী (বিএনপি)

১৯. চট্টগ্রাম-৫: মীর নাসির উদ্দিন (বিএনপি) ও তার ছেলে মীর হেলাল (বিএনপি)

২০. চট্টগ্রাম-৭: গিয়াসউদ্দিন কাদের চৌধুরী (বিএনপি) ও তার ছেলে সামির কাদের চৌধুরী (বিএনপি)

২১. চট্টগ্রাম-৮: এম মোরশেদ খান (বিএনপি)

২২. শেরপুর-১: মো. হযরত আলী (বিএনপি)

২৩. নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু (বিএনপি)

২৪. পটুয়াখালী-১: এ.বি.এম রুহুল আমীন হাওলাদার (জাতীয় পার্টি)

২৫. পটুয়াখালী-২: শহিদুল আলম তালুকদার (বিএনপি)।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com