বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মতিঝিলে হিজড়াদের সীমাহীন উৎপাত। কালের খবর

মতিঝিলে হিজড়াদের সীমাহীন উৎপাত। কালের খবর

কালের খবর প্রতিবেদক : হঠাৎ করেই হিজড়াদের অত্যাচারের মাত্রা বেড়ে গেছে মতিঝিল এলাকায়। এতদিন বিভিন্ন হিজড়ার দল মতিঝিলের বিভিন্ন বাজার এবং ফুটপাতের দোকানীদের কাছ থেকে নিয়মিত চাঁদা তুলতো। কিন্তু এখন তারা বিভিন্ন বাসা-বাড়ীতে গিয়ে চাঁদাবাজি শুরু করেছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা পুলিশের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
গত কয়েক সপ্তাহে মতিঝিলের বিভিন্ন কলোনীর বাসায় হানা দেয় হিজড়ারা। এসময় তারা তাদের দাবীকৃত চাঁদা দিতে রাজী না হওয়ায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং উলঙ্গ হয়ে যাবার ভয় দেখায়। ফলে বাধ্য হয়ে ভুক্তভোগীরা টাকা দিতে বাধ্য হয়েছেন। হিজড়ারা যেসব বাসার বারান্দায় কিংবা বাইরে শিশুদের পোশাক বা কাঁথা রোদে শুকাতে দেয়া হয়েছে দেখতে পায়। সেসব বাসাকেই তাদের লক্ষ্য বানায়। এরপর তারা কখনো একলা আবার কখনো দলবল নিয়ে উক্ত বাসায় হাজির হয়ে চাঁদা আদায় করছে। গতকাল সকালেও হিজড়া দল মতিঝিল টিএন্ডটি কলোনী এলাকার বিভিন্ন বাসায় হানা দিয়ে কয়েক হাজার টাকা চাঁদাবাজি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com