বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বি বাড়ীয়া-৫ এ মনোনয়নপত্র কিনেছেন সাংবাদিক ফারুক আহমেদ। কালের খবর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বি বাড়ীয়া-৫ এ মনোনয়নপত্র কিনেছেন সাংবাদিক ফারুক আহমেদ। কালের খবর

সুমাইয়া জান্নাত, কালের খবর :

স্থানীয় জনগনের সাথে আমি দীর্ঘদিন ধরে মিশছি, তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। তাদের সাথে ভালো একটা এটাচমেন্ট তৈরি হয়েছে।

এলাকার জনগণ আমাকে চায়। আমিও তাদের পাশে দাঁড়িয়ে সেবা করে যেতে চাই। কথাগুলো বলেছেন, সাংবাদিক, গবেষক, কলামিষ্ট ও সম্পাদক এম আই ফারুক আহমেদ।

এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বি বাড়ীয়া-৫ (নবীনগর) আসন থেকে সাংবাদিক এম আই ফারুক আহমেদ এন পি পির পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে মনোনয়নপত্র কিনেছেন বলে জানান তিনি।

সাংবাদিক এম আই ফারুক আহমেদ বলেন, মিডিয়ায় কাজ শুরুর আগে থেকেই আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দেশের মানুষের পাশে থাকতে চাই।  

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল সাংবাদিক এম আই ফারুক আহমেদ রাজনীতির মাঠে নামছেন। 

আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বি বাড়ীয়া-৫ (নবীনগর) আসনের জন্য সোমবার  মনোনয়নপত্র ক্রয় করেন সাংবাদিক ফারুক আহমেদ । মনোনয়ন পাবার বিষয়ে দারুণ আশাবাদী তিনি। 

তিনি বলেন, আমার বিশ্বাস দল আমাকে মনোনয়ন দেবেন । আমি নিরলসভাবে এলাকার মানুষদের জন্য কাজ করে যাচ্ছি। আগামীতেও কাজ করে যেতে চাই।
সাংবাদিক ফারুক আহমেদ বহু আগে থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি বলেন, প্রচার-প্রচারণা বেশ ভালোই হয়েছে। বি বাড়ীয়া-৫ (নবীনগর) নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় গিয়েছি। যেখানেই গিয়েছি বহু লোক জমায়েত হয়েছে। সবার কথা ছিল-আমরা নতুন মুখ চাই। যার ফলে আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে।

বি বাড়ীয়া-৫ (নবীনগর) আসনে সাংবাদিক এম আই ফারুক আহমেদ নির্বাচন করতে দীর্ঘদিন ধরে গণ সংযোগ করে আসছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com