বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রাজশাহীর জনসভায় ড. কামাল যাচ্ছেন না। কালের খবর

রাজশাহীর জনসভায় ড. কামাল যাচ্ছেন না। কালের খবর

কালের খবর প্রতিবেদক :

অসুস্থ হয়ে পড়ায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন রাজশাহীর জনসভায় যাচ্ছেন না। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি আদায় ও জনমত গঠনে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ রাজশাহীর আলিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত হয়েছে সমাবশে।

ঢাকাটাইমসকে মন্টু বলেন, ‘ড. কামাল হোসেন রাজশাহীর উদ্দেশে আমাদের সঙ্গে বিমানে ওঠার কথা থাকলেও তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে রাজশাহীর আজকের জনসভায় যোগ দিতে পারছেন না তিনি।’

ড. কামাল গত রাতে জ্বরে আক্রান্ত হয়েছেন জানিয়ে মন্টু বলেন, ‘তিনি (কামাল) রাজশাহী যেতে না পারলেও ঐক্যফ্রন্টের জনসভার সাফল্য কামনা করেছেন।’

জাতীয় ঐক্যফ্রন্ট তাদের এই ধারাবাহিক কর্মসূচিতে এর আগে সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় জনসভা করে। সব কটি সমাবেশে প্রধান অতিথি ছিলেন ড. কামাল হোসেন। আজকের জনভায়ও তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com