রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
একজন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতাল!। কালের খবর

একজন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতাল!। কালের খবর

কালের খবর,মফস্বল ডেস্ক : একজন চিকিৎসক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নামে ৫০ শয্যা হলেও বাস্তবে নেই একটিও। দুই বছর আগে ৫০ শয্যার বেড এলেও এখনো রয়েছে বাক্সবন্দি। ৫০ শয্যার বেড, অ্যাম্বুলেন্স, এক্স-রে, ইসিজি, ওটিসহ প্রয়োজনীয় প্রায় সব যন্ত্রপাতি থাকলেও নেই কোনো কার্যক্রম। নেই কোনো ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী। যার ফলে ইনডোর চিকিৎসা একেবারেই চালু হয়নি। বহির্বিভাগের রোগীদের আসা-যাওয়া আর পরামর্শ নেয়াই হলো ৫০ শয্যা এ হাসপাতালের নিত্যদিনের চিত্র। ফলে এখানে চিকিৎসা নিতে আসা জরুরি রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। কেউ-বা আবার দালালের খপ্পরে পড়ছেন। ১৩০ দশমিক ২০ বর্গ কিলোমিটার আয়তনের এ উপজেলার সোয়া ২ লাখ মানুষের চিকিৎসাসেবার ভরসা স্থল এ হাসপাতাল চলছে একজন ডাক্তার দিয়ে। ফলে এ হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৮ নভেম্ব^র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ শয্যা এ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ২০১৫ সালের ২৫ অক্টোবর সাবেক খাদ্যমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি তৎকালীন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হককে সঙ্গে নিয়ে ৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতাল উদ্বোধন করেন। হাসপাতালে গিয়ে ভবনের প্রধান ফটকে দেখা যায় জটলা। খোঁজ নিয়ে জানা যায়, এরা সবাই বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দালাল। হাসপাতালে ঢোকার পর নিচতলার বারান্দায় চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড় পরিলক্ষিত হয়। হাসপাতালের ২য় তলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে একজন চিকিৎসক বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। : :

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com