রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
নবীনগরের জিনদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন, আহত-২। কালের খবর

নবীনগরের জিনদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন, আহত-২। কালের খবর

নবীনগর থেকে মোঃ কবির হোসেন কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মঙ্গলবার দুপুরে স্বামীর ধারালো কুড়ালের কোপে স্ত্রী খুন হয়েছে। এ ঘটনায় নিহতের মা, মামী ও মেয়ে আহত হয়েছে। প্রকাশ্যে দিন দুপুরে নিজঘরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে শাশুড়ী, মামী ও মেয়েকে আহত করে পালিয়ে যায় পাষন্ড স্বামী।

ঘটনাটি ঘটে দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার জিনদপুর গ্রামে। নিহত স্ত্রীর নাম সুর্বনা আক্তার (৩৫) স্বামী দেলোয়ার হোসেন (৪২)। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় আহত শাশুড়ী মরিয়ম বেগম (৬০) ও মেয়ে ফারজানা আক্তার (১৩) দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। কতর্ব্যরত চিকিৎসক আহতদের অবস্থার অবনতি হলে কুমিল্লা সদর হাসাপাতালে প্রেরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে, আসামী গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। 

সরেজমিনে জানা যায়, প্রায় ১৮ বছর আগে নবীনগর উপজেলার বাসিন্দা দেলোয়ার হোসেনের সাথে পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামের মো. হাবিবুর রহমানের মেয়ে সুর্বনা আক্তারের সাথে দেলোয়ারের বিয়ে হয়। এই দীর্ঘ সংসার জীবনে তাদের ঘরে দুই ছেলে দুই মেয়ে জন্ম নেয়। বড় মেয়ে মারিয়া বেগম (১৫), ফারজানা (১৩), ছেলে নূর নবী (৯) ও ছোট ছেলে আমীর হোসেন (২)।

আহত ছোট মেয়ে ফারজানা জানায়, ‘‘সকালে তাদের বাবা মা’র মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। পরক্ষনে আমার নানু ও মায়ের মামী আমাদের বাড়িতে এসে মাকে নিয়ে যেতে চায়, তখন বাবা বাধা দিলে নানু, আম্মু ও আম্মুর মামী বাবাকে চড় থাপ্পর দিতে থাকে। তখন আব্বু তাদেরকে ঘর থেকে বের করে আম্মুকে ঘরে নিয়ে আটকানোর চেষ্টা করলে দুজনেই রেগে গেলে আব্বুর কাজের কুড়াল দিয়ে আম্মুর মাথায় আঘাত করে। আমরা ফিরাতে গেলে কুড়ালের মাথায় লেগে আমরাও রক্তাক্ত হই’’, আমাদের চিৎকারে এলাকাবাসি আসতে থাকলে বাবা দৌড়ে পালিয়ে যায়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com