বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নরসিংদীতে শেষ হলো অপারেশন ‘গার্ডিয়ান নট’, নিহত ২। কালের খবর

নরসিংদীতে শেষ হলো অপারেশন ‘গার্ডিয়ান নট’, নিহত ২। কালের খবর

নরসিংদী ব্যুরো অফিস, কালের খবর  :
নব্য জেএমবির আস্তানা সন্দেহে নরসিংদীর শেখেরচরে পাঁচতলা ভবনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), সোয়াত ও পুলিশের অভিযান শেষ হয়েছে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেল প্রায় ৪টায় সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম অভিযান সমাপ্ত ঘোষণা করেন। এসময় তিনি জানান, অভিযানে এক নারী ও এক পুরুষ মারা গেছেন। তারা নব্য জেএমবির সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এর আগে দুপুরে ঘটনাস্থলে আসেন পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। অভিযানস্থল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, অপারেশনটির নাম দেওয়া হয়েছে ‘গর্ডিয়ান নট’। ওই ভবনে অবস্থান করে থাকা নব্য জেএমবির সদস্যদের আত্মসমর্পনের আহ্বান জানালেও তারা সেটা করেননি। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। এখন দুই পক্ষই পাল্টাপাল্টি গুলি চালিয়েছে।
ভেতরে কতজন জঙ্গি রয়েছে জানতে চাইলে আইজিপি বলেন, অভিযান শেষ হওয়ার আগে সেটি বলা সম্ভব নয়। অভিযান শেষ হলে বোঝা যাবে তাদের সদস্যসংখ্যা কতজন ছিল বা কী পরিমান অস্ত্র-গুলি মজুদ ছিল।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, সোয়াত ও পুলিশ অভিযান যৌথভাবে পরিচালনা করছে বলে নরসিংদী পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) রাত ৯টার পর সন্দেহজনক বাড়ি দুইটি ঘেরাও করে রাখা হয়।
আস্তানা দুইটির অন্যটি হলো মাধবদীর গাঙপাড় এলাকার ৭ তলা একটি ভবন। এই ভবনের সপ্তম তলায় অন্তত দুই জন নারী ও একজন পুরুষ রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com