বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ভাঙ্গায় চার হাজার রোগীকে ফ্রি চিকিৎসা। কালের খবর

ভাঙ্গায় চার হাজার রোগীকে ফ্রি চিকিৎসা। কালের খবর

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, কালের খবর :
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর উদ্যোগে ‘বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্ট’-এর পৃষ্ঠপোষকতায় ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা-সদরদপুর-চরভদ্রাসন) চার হাজার রোগীকে ফ্রি-চিকিৎসা সেবার কার্যক্রম শুরু করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। গতকাল ও আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়নের কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ে চিকিৎসা সেবা চলবে।

গতকাল সকালে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন কাজী জাফরউল্লাহ। উপমহাদেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞ কাজী দীন মোহাম্মদ-এর নেতৃত্বে ঢাকা থেকে ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক গতকাল সকাল থেকেই চিকিৎসা শুরু করেছেন। তাদের সহযোগিতা করার জন্য ফরিদপুর জেলা শহর থেকে ১০ জন চিকিৎসক এসেছেন। কাজী জাফরউল্লাহর প্রেসসচিব ফাইজুল্লাহ আশিক জানান, ফ্রি-মেডিকেল সেবার আওতায় ৪ হাজার রোগী নাম রেজিস্ট্রেশন করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com