বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সভায় সংসদ সদস্য ফয়জর রহমান বাদল। কালের খবর

নবীনগরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সভায় সংসদ সদস্য ফয়জর রহমান বাদল। কালের খবর

নবীনগর থেকে মোঃ কবির হোসেন, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার(১১/১০) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন-সাধারন সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়জুর রহমান বাদল এমপি।
বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ সফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এড. সুতিত দেব, পূজা পরিষদের সভাপতি অজন্ত কুমার ভদ্র, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নীল মাধব বনিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম কে জসীম উদ্দিন সহ চেয়ারম্যান, সাংবাদিক ও পূজা মন্ডপের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি সাংসদ ফয়জুর রহমান বাদল জনগনের একমাত্র চাহিদা যোগাযোগ ব্যবস্থা সহ নবীনগরের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বলেন, নবীনগরের মানুষ শান্তি প্রিয়, সৌহার্দপূর্ন ও মিলেমিশে উৎসব করে আসছে, আশা করবো এবারও তেমনটাই হবে। তিনি শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতা ও বখাটদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারর জন্য প্রশাসনকে কড়া নির্দেশ প্রদান করেন।
পরে তিনি নিজ অর্থ থেকে ১১৬ টি পূজামন্ডপ প্রত্যেকটিকে পাচঁহাজার টাকা করে এবং সরকারী অনুদান ৫৫টন চাউলের ডিও পূজা পরিষদের নেতৃবৃন্দের হাতে তুলে দেন।
সভা শুরুর পূর্বে তিনি উপজেলা পরিষদ মিলনায়তন নতুনভবনে ‘সৌন্ধর্য্য বর্ধন তিতাস’ উদ্ভোধন করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com