রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
নবীনগরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন সাঈদ। কালের খবর

নবীনগরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন সাঈদ। কালের খবর

নবীনগর থেকে মোঃ কবির হোসেন, কালের খবর  : ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর হরিসভা মন্দিরে(সাহা পাড়া) সোমবার (১/১০) দুপুরে আসন্ন শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন ব্রাহ্মনবাড়িয়া-৫ নবীনগর আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা সিটি কর্পোরেশন(দঃ) ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও কেন্দ্রীয় যুবলীগনেতা আলহাজ্ব একেএম মমিনুল হক সাঈদ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও অত্র মন্দিরের সভাপতি সুবীর রঞ্জন সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাঈদ বলেন, মানবতারনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের প্রতি সম্মান রেখে দেশের উন্নয়ন করে যাচ্ছেন।সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও কুচক্রী মহলের কথায় কান না দিয়ে সজাগ থেকে নৌকা মার্কায় পুনরায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। তিনি ১১৪টি পুজা মন্ডপে ব্যাক্তিগত ভাবে প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেয়ার ঘোষনা করেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাধারন সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সেক্রেটারি এড.বিনয় চক্রবর্তী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, সদস্য সাইফুর রহমান সোহেল,কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক লীগের সমবায় সনির্বন্ধ বিষয়ক সহ-সম্পাদক শফিকুল ইসলাম, চেয়ারম্যান আনোয়ার পারভেজ হারুত, লুৎফর রহমান লাল মিয়া প্রমূখ।
সভার শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান হিন্দু ছাত্র-যুব ঐক্যের আহ্বায়ক শান্তু রায় এবং সদস্য সচিব পূজা উদযাপন পরিষদের পুজা সম্পাদক ছাত্রনেতা সুমিত চক্রবর্তী।এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ সকল স্তরের জনগন উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com