বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
‘বস্তিবাসীর জন্য বহুতল ভবন নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের খবর

‘বস্তিবাসীর জন্য বহুতল ভবন নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের খবর

এম আই ফারুক শাহজী, কালের খবর :
সরকার দেশের ১৬ কোটি মানুষের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বর্তমান সরকার আগামী ১০০ বছর পর কিভাবে পানি সরবরাহ করবে সেই পরিকল্পনা নিয়েছে।

শুধু রাজধানী নয়, সারা দেশের জেলা উপজেলায় বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতে পরিকল্পনা নিয়েছি।
আজ রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের মাধ্যমে রাজধানীতের ২৪ ঘণ্টা পানির সুব্যবস্থা নিশ্চিত করে করতে পারবো। এর মাধ্যমে ঢাকা ওয়াসা সবার জন্য পানি নিশ্চিত করতে পারবে।

তিনি বলেন, দ্বিতীয়বার ক্ষমতায় এসে বিভিন্ন এলাকায় পানির সমস্যা সমাধানে সেনাবাহিনী নামিয়ে তাদের হাহাকার মিটিয়েছি। এই সেনাবাহিনী দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় পানির সমস্যা সমাধান আমাদের করতে হয়েছে আমাকে।

তিনি বলেন, দ্বিতীয়বার সরকারে এসে আমরা সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেনন্ট প্ল্যান্ট-২ নির্মাণ করি। এভাবে আমরা পানির উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পদক্ষেপ নেই।

শেখ হাসিনা বলেন, ঢাকাসহ বিভিন্ন নগরীর বস্তিবাসীর পুনর্বাসনে শিগগিরই মহাপরিকল্পনা নিয়ে কাজ শুরু করবে সরকার।

এ লক্ষ্যে এখন যেসব এলাকায় বস্তি রয়েছে সেখানে বহুতল ভবন নির্মাণ করা হবে। সেসব ফ্লাটে সুস্থ্য জীবনযাপন করবেন বস্তিবাসীরা। তবে সক্ষমতা অনুযায়ী ফ্ল্যাট ভাড়া দিয়ে বস্তিবাসীর থাকতে হবে।
তিনি বলেন, আমি গণতন্ত্রের রক্ষায় যেভাবে কাজ করেছি সেই সঙ্গে নগরবাসীর জীবনমানের উন্নয়নে কাজ করছি। রাজধানী ঢাকার পানি ব্যবস্থাপনা এক ধরণের বিশৃঙ্খলা অবস্থায় ছিল। আমি শৃঙ্খালা ফিরিয়ে বিশুদ্ধ পানির সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করেছি।

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com