শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত। কালের খবর

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত। কালের খবর

 

নিজস্ব প্রতিবেদক, কালের খবর : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কেলিয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের কারও পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরের আলফাডাঙ্গাগামী সূর্য্যমুখী পরিবহণের যাত্রীবাহী বাসের (পাবনা-ব-১১-০০১২) সঙ্গে ধামরাইয়ের ঢুলিভিটাগামী সেতু পরিবহণের একটি পোশাকশ্রমিক বহনকারী বাসের (ময়মনসিংহ-ব-০৫-০০০৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি বাসের সামনের অংশ ভেঙেচুরে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন পুরুষ নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে মনিরা খাতুন, আব্দুর রফিক, করিম, মামুন ও তপনসহ ১১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পরই ঢাকা-আরিচা মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ইউনুস আলীসহ অনেকে জানান, সেতু পরিবহনের বাসের চালক ও হেলপার ১৩-১৪ বছরের। ওই বাসটির মালিক ধামরাইয়ের চন্দ্রাইল এলাকার নয়ন মিয়া।
এদিকে আহতদের প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় স্থানীয় জনতা বিক্ষোভ করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজনীন আক্তার জানান, ছুটিরদিন হওয়ায় চিকিৎসক ও নার্সের সংকট রয়েছে। এরপরও ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চারটি অ্যাম্বুলেন্সযোগে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ধামরাই থানার এসআই জুলফিকার হায়দার জানান, নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

১০

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com