শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানাপুত্র ববি শিক্ষার্থীদের প্রতি সম্মান দেখিয়ে রিকশায় চড়ে গেলেন গন্তব্যে। কালের খবর

বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানাপুত্র ববি শিক্ষার্থীদের প্রতি সম্মান দেখিয়ে রিকশায় চড়ে গেলেন গন্তব্যে। কালের খবর

স্টাফ রিপোর্টার, কালের খবর : ‘ছাত্রদের নিরাপদ সড়কের জন্য আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে নিজের গাড়ির এবং ড্রাইভারের লাইসেন্স থাকা সত্ত্বেও রিকশায় চড়ে নিজের গন্তব্যে গেলেন বঙ্গবন্ধুর দৌহিত্র এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। অবশ্য এই ঘটনা তাঁর জন্য নতুন কিছু নয়। তিনি প্রায়ই এভাবে রিকশায় চড়ে চলাফেরা করে থাকেন।’

 বৃহস্পতিবার (০২ আগস্ট) ববির রিকশায় চড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয় তন্ময় আহমেদ নামে একটি ফেসবুক আইডিতে। ওই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট এবং কালো প্যান্ট পরা রাদওয়ান সিদ্দিক একটি রিকশায় চড়ে যাচ্ছেন। এরপর রিকশা থেকে নেমে হেঁটে চলে যান তিনি।

উল্লেখ্য, রাজধানীর বিমানবন্দর সড়কে গত ২৯ জুলাই বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার জেরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com