শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
দুই শিক্ষার্থী নিহতের বিচার, নৌমন্ত্রীর পদত্যাগ ও পুলিশি হামলার প্রতিবাদে শাবিতে বিক্ষোভ। কালের খবর

দুই শিক্ষার্থী নিহতের বিচার, নৌমন্ত্রীর পদত্যাগ ও পুলিশি হামলার প্রতিবাদে শাবিতে বিক্ষোভ। কালের খবর

কালের খবর প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচার, নৌমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ ও পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনায় সংহতি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস বন্ধ থাকলেও আজ বৃহস্পতিবারের এ আন্দোলনে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সিলেট-সুনামগঞ্জ রোডে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

পরে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন। এ সময় নৌমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগসহ বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন তারা। বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। গত রবিবার জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। বুধবার চতুর্থ দিনের মাথায় শিক্ষার্থীদের আন্দোলন ঢাকার পর চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।

এদিকে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে আজ সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার বিকালে এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবারেই যাত্রাবাড়ী শনিরআখড়া এলাকায় উল্টোপথে আসা দ্রুতগতির একটি পিকআপ (মাঝারি ট্রাক) ফয়সাল নামে আন্দোলনরত এক শিক্ষার্থীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com