বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে, গাড়ি কেনার সামর্থ্যও বেড়েছে : ইউলুপ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী। কালের খবর

মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে, গাড়ি কেনার সামর্থ্যও বেড়েছে : ইউলুপ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর : যানজট নিরসনে রাজধানী ঢাকা শহরকে ঘিরে একটি এলিভেটেড রিং রোড নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৮ জুলাই) বিকেল পাঁচটায় রাজধানীর হাতিরঝিল নর্থ (মেরুল বাড্ডা) ইউলুপ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। 

তিনি বলেন, এতে এই সড়ক দিয়ে যান চলাচল সহজ হবে। সময়ও সাশ্রয় হবে। এছাড়া ঢাকার আশেপাশে যেসব নদী আছে সেসব নদীকে ঘিরেও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। তৈরি করা হবে নৌযান চলাচল উপযোগী ব্রিজ।

উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে। এজন্য গাড়ি কেনার সামর্থ্যও বেড়েছে। যে কারণে রাস্তাঘাটে গাড়ি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, বিশ্বের সব দেশেই যানজট হয়। ঢাকায়ও যানজট আছে।

তাই যানজট মোকাবিলায় আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছি। তিনি বলেন, ২০১৯ সালে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হবে। বাকি অংশ চালু হবে পরের বছর, ২০২০ সালে।
ইউলুপটি উদ্বোধনের পর তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই ইউলুপের ফলে হাতিরঝিল থেকে সহজেই রামপুরা-বনশ্রী হয়ে মালিবাগের দিকে যাওয়া যাবে। অন্যদিকে, এসব এলাকা থেকে বের হয়ে হাতিরঝিল হয়ে কারওয়ানবাজার এলাকায় যেতে পারবেন যাত্রীরা।

সমন্বিত হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী এ ইউলুপ প্রকল্পটি নির্মাণ করেছে। ২১৪ মিটার দীর্ঘ এবং ৭ দশমিক ৭ মিটার প্রস্থ ইউলুপটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৩ কোটি টাকা

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com