বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শুধু পাঠ্যবই পড়লেই হবে না দেশ ও বঙ্গবন্ধুকে জানতে হবে শিক্ষার্থীদেরকে আইজিপি জাবেদ পাটোয়ারী । কালের খবর

শুধু পাঠ্যবই পড়লেই হবে না দেশ ও বঙ্গবন্ধুকে জানতে হবে শিক্ষার্থীদেরকে আইজিপি জাবেদ পাটোয়ারী । কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর : আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তার বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।

আইজিপি বলেন, শুধু পাঠ্যবই পড়লেই হবে না। দেশকে জানতে হবে। দেশের মানুষকে জানতে হবে। দেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে।

আইজিপি  আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক মূল্যবোধ ও নৈতিক চরিত্র গঠনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কলেজের ডাইরেক্টর সৈয়দ মনিরুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদুল হাসান এবং কৃতি শিক্ষার্থীদের পক্ষে ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী জেবা তাসনিয়া ইসলাম বক্তব্য রাখেন। কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ প্রধান বলেন, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এখন মাদকের বিরুদ্ধে যুদ্ধ করছি। মাদক এবং জঙ্গিবাদ থেকে নিজেকে এবং সমাজকে মুক্ত রাখার শপথ নিতে হবে। কারণ মাদক দেশ ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে।
অভিভাবকদের উদ্দেশ্যে আইজিপি বলেন, আপনাদের সন্তানদের দিকে খেয়াল রাখবেন। তাদেরকে সময় দিবেন। তাদের ভালমন্দের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবেন।
আইজিপি বলেন, শহীদ পুলিশ স্মৃতি কলেজ একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ভাল ফলাফলের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি সহপাঠক্রমিক কার্যক্রমেও এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কৃতিত্ব রয়েছে। তিনি প্রতিষ্ঠানটির মর্যাদা ও সুনাম অক্ষুন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। পরে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি থেকে ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য, ২০১৮ সালে শহীদ পুলিশ স্মৃতি কলেজ থেকে পিইসি পরীক্ষায় ৭৫ জন ও জেএসসি পরীক্ষায় ৬৫ জন বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় ২৫৭ জন জিপিএ-৫ পেয়েছে।

     দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com