বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সন্দেহভাজন শীর্ষ দুর্নীতিবাজদের তালিকা করবে দুদক

সন্দেহভাজন শীর্ষ দুর্নীতিবাজদের তালিকা করবে দুদক

কালের খবর প্রতিবেদক   :  দুর্নীতি দমন কমিশন (দুদক) শীর্ষ সন্দেহভাজন দুর্নীতিবাজদের একটি তালিকা তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। কমিশনের গোয়েন্দা ইউনিট এই তালিকা তৈরি করবে, যার মাধ্যমে বছর শেষে বিভিন্ন সেক্টরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে তাদের দুর্নীতি কার্যকরভাবে প্রমাণ করা যাবে।

দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, দুর্নীতি দমন কার্যক্রমকে জোরদার করা এবং শীর্ষ সন্দেহভাজন অসাধু ব্যক্তিদের মোকাবেলা করার জন্য এর সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে কমিশন এক বছরব্যাপী কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

২০১৮ সালের কৌশলগত কর্মপরিকল্পনার আওতায় কমিশন বিভিন্ন সরকারি বিভাগ, সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত সবচেয়ে দুর্নীতিবাজদের চিহ্নিত করে শীর্ষ সন্দেহভাজন অসাধু ব্যক্তিদের তালিকা প্রস্তুত করবে।

দুর্নীতি পর্যবেক্ষণ শাখা ইতোমধ্যে ২৫টি প্রাতিষ্ঠানিক টিম গঠন করেছে, যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বিভাগ ও সংস্থার সন্দেহভাজন অসাধু ব্যক্তিদের দুর্নীতি প্রমাণে তদন্ত করেছে। বর্তমানে ২৫টি বৃহৎ সরকারি প্রতিষ্ঠানে ২৫টি টিম ওইসব প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে।

সরকারি সূত্র জানায়, এসব টিম ওইসব প্রতিষ্ঠানের সন্দেহভাজন বড় দুর্নীতিবাজদের নাম তালিকাভুক্ত করবে এবং যাচাই-বাছাই করে শীর্ষ অসাধু ব্যক্তিদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে।

দুদকের মহাপরিচালক (প্রশাসন) মুনির চৌধুরী বলেন, দুর্নীতির বিরুদ্ধে কার্যকরভাবে লড়াইয়ের জন্য কমিশন ইতোমধ্যে কমিশনের পরিচালক মীর জয়নাল আবেদিন শিবলীকে প্রধান করে একটি গোয়েন্দা ইউনিট গঠন করা হয়েছে।

………দৈনিক কালের খবর

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com