বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রাবি উপাচার্য বললেন : দেশের উন্নয়ন কাগজে-কলমে সীমাবদ্ধ নেই

রাবি উপাচার্য বললেন : দেশের উন্নয়ন কাগজে-কলমে সীমাবদ্ধ নেই

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, কালের খবর :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর থেকেই দেশের উন্নয়নে নতুন মাত্রা যোগ হয়েছে। এ উন্নয়ন এখন আর কাগজে-কলমে সীমাবদ্ধ নেই।

কৃষি, শিক্ষা-গবেষণা, শিল্প, প্রযুক্তিসহ সব ক্ষেত্রেই বাংলাদেশ এখন ভালো অবস্থানে রয়েছে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফল উৎক্ষেপণ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত আনন্দ শোভাযাত্রার আগে তিনি এসব কথা বলেন। পরে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এতে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য আরো বলেন, ‘বাংলাদেশ এখন বিভিন্ন সূচকে ভারতের চেয়েও এগিয়ে। স্যাটেলাইট উৎক্ষেপণ আমাদের জন্য অত্যন্ত গর্বের। প্রথমবার এ স্যাটেলাইট উৎক্ষেপণে কিছুটা ত্রুটি দেখা দিলে অনেকেই সমালোচনা করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী এসব সমালোচনার সমুচিত জবাব দিয়েছেন। ’

.……..দৈনিক কালের খবর

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com