বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মার্কিন সৈন্যের দেহে পুরুষাঙ্গ ও অন্ডকোষ প্রতিস্থাপন

মার্কিন সৈন্যের দেহে পুরুষাঙ্গ ও অন্ডকোষ প্রতিস্থাপন

কালের খবর : আফগানিস্তানে এক বোমা বিস্ফোরণে আহত এক মার্কিন সৈন্যের দেহে পুরুষাঙ্গ ও অন্ডকোষ প্রতিস্থাপন করা হয়েছে।
মেরিল্যান্ড রাজ্যের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একদল শল্যচিকিৎসক এই অপারেশনটি করেন। তারা একজন মৃত দাতার পুরুষাঙ্গ, ‘মুষ্ক’ বা অন্ডকোষের থলি এবং তলপেটের কিছুটা অংশ প্রতিস্থাপন করেন ওই মার্কিন সৈন্যের দেহে। খবর বিবিসির ।
ডাক্তাররা বলছেন, এ অস্ত্রোপচারের পর ওই সৈন্য যৌন-ক্ষমতা ফিরে পাবেন বলেই তারা মনে করছেন। তবে প্রতিস্থাপন না করে তারা যদি ক্ষতিগ্রস্ত পুরুষাঙ্গটি ‘পুননির্মাণ’ করতেন তাহলে ওই সৈন্যটির পক্ষে যৌন-ক্ষমতা ফিরে পাওয়া অসম্ভব হতো।
মার্চ মাসে এই অপারেশনটি হয় এবং তাতে ১৪ ঘন্টা সময় লাগে। তবে ডাক্তাররা বলেছেন, নৈতিক বিবেচনা থেকে সৈন্যটির অন্ডকোষ দুটি প্রতিস্থাপন করা হয় নি।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ড. এ্যান্ড্রু লী সোমবার এক সংবাদ ব্রিফিংএ বলেন, যুদ্ধে অনেক সময় লোকে এমন গুরুতর ভাবে আহত হন, যা তারা গোপন রাখেন, এবং তাদের জীবনে এর যে প্রভাব পড়ে তা অনেকেই উপলব্ধি করতে পারেন না।
তিনি আরো বলেন, যৌনাঙ্গের ক্ষতি হওয়াটা হচ্ছে যুদ্ধে আহত হবার এমন একটি দিক যা নিয়ে কথা বলা হয় না – অথচ তা মানুষের আত্মপরিচয়, মর্যাদাবোধ এবং সম্পর্কের ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলে।
পৃথিবীর প্রথম পুরুষাঙ্গ প্রতিস্থাপন অপারেশন হয়েছিল ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com