বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মন্ত্রিসভা থেকে মতিয়ার অপসারণ চান বঙ্গবীর

মন্ত্রিসভা থেকে মতিয়ার অপসারণ চান বঙ্গবীর

 

 

কালের খবর, ঢাকা :
মন্ত্রিসভা থেকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর অপসারণ দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে জাতীয় সংসদে মতিয়া চৌধুরীর বক্তব্যের নিন্দা জানিয়েছেন কাদের সিদ্দিকী ।
তিনি বলেন, ইতোপূর্বেও মতিয়া চৌধুরী বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর মতো ঔদ্ধত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।
বঙ্গবন্ধুর শাহাদতের পর ‘এক নেতা এক দেশ এক গুলিতেই সব শেষ।’ এমন আরো অনেক ঔদ্ধত্বপূর্ণ অমানবিক কথা বলার দুঃসাহস দেখিয়েছেন।
বঙ্গবীর আরও বলেন, দেশের তরুণ প্রজন্মের যে কোন দাবি দাওয়া মাতৃসুলভ মন নিয়ে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর বিবেচনা করা উচিত, সেখানে দেশের ভবিষ্যৎ ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের পবিত্র সংসদে দাঁড়িয়ে “রাজাকারের বাচ্চারা” বলা পবিত্র সংসদ, সমস্ত জাতি, সর্বোপরি স্বাধীনতাকেই গালি দেয়ার সামিল। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী মতিয়া চৌধুরীকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করে তার যথাযথ বিচার করবেন এমনটাই তিনি আশা করেন।

দৈনিক কালের খবর -/১২/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com