বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সৌদি প্রবাসী সাংবাদিক ফোরামের আলোচনা সভা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সৌদি প্রবাসী সাংবাদিক ফোরামের আলোচনা সভা

 

 

 

সৌদি আরব প্রতিনিধি, কালের খবর  :

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি ও এর তাৎপর্য নিয়ে আলোচনা সভা করেছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)। রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সংগঠনের দপ্তর সম্পাদক আরিফুর রহমানের পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল বশির।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেন্ডস্ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফসার হোসেন বোরহান, সাইদুল হক সাইদ, জাহাঙ্গির আলম, বাবুল দাস, সাংবাদিক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক এম এইচ প্রিন্স, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম অপূর্ব, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাচ্চু, মোহাম্মদ নাসিম, আযাদ আবুল কালাম, আব্দুল ওয়াদুদসহ প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ।
সভায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর কল্যাণেই বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধুর আহব্বানে সাড়া দিয়ে দেশের জন্য সেদিন লক্ষ-লক্ষ লোক জমায়েত হয়েছিল। আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। আগামীতে শেখ হাসিনার হাতে বাংলাদেশ স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে রূপান্তরিত হবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন তারা।

কালের খবর -/১০/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com