বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গণহিষ্টিরিয়া রোগে তিন স্কুলছাত্রী অসুস্থ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গণহিষ্টিরিয়া রোগে তিন স্কুলছাত্রী অসুস্থ

 

 

গোপালগঞ্জ প্রতিনিধি, কালের খবর :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গণহিষ্টিরিয়া রোগে তিন স্কুলছাত্রী অসুস্থ হয়েছে। তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার সকাল সোয়া ১০টায় দিকে উপজেলার সীতাইকুণ্ডু নেসারউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান মুকুল জানিয়েছেন, বিদ্যালয়ের এ্যাসেম্বলি চলছিল। এ সময় মাথা ঘোরা, ব্যাথা ও বমি বমি ভাব নিয়ে ৭ম শ্রেণির সুখি খানম (১২), ৮ম শ্রেণির সাজিয়া খানম (১৩) ও ৯ম শ্রেণির নূসরাত জাহান (১৪) অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে ধরাধরি করে শিক্ষকরা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রেমানন্দ মণ্ডল জানান, এটি একটি গণহিষ্টিরিয়া রোগ। যারা শারীরিকভাবে দুর্বল তাদের বেশী গরম বা রোদে এই ধরনের লক্ষণ দেখা দেয়। চিকিৎসা পেলে সবাই সেরে উঠবে। এ নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই।

কালের খবর -/৭/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com