বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জনসমাবেশে রূপ নিচ্ছে মানববন্ধন

জনসমাবেশে রূপ নিচ্ছে মানববন্ধন

কালের খবর প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই মানববন্ধন শুরু করেছে বিএনপি।

মঙ্গলবার বেলা ১১টা থেকে মানববন্ধন শুরুর কথা থাকলেও প্রেসক্লাবের সামনে আগেই সড়কে দাঁড়িয়ে যান নেতা-কর্মীরা। এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা–কর্মী অংশ নিয়েছেন। ফলে ওই রাস্তায় যান চলাচল সীমিত হয়ে পড়েছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপির চেয়ারপারসনের মুক্তির দাবিতে আজ ৬ মার্চ বেলা ১১টা থেকে এক ঘণ্টার মানববন্ধন অনুষ্ঠিত হবে। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রেসক্লাবের সামনে বিএনপি কর্মীদের উপস্থিতি বেড়ে যাওয়ায় মানববন্ধন জনসমাবেশে রূপ নিচ্ছে। পুলিশ নেতা-কর্মীদের রাস্তা থেকে ফুটপাতে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু মানুষ বেশি হওয়ায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, এ জেড এম জাহিদ হোসেনকে সেখানে দেখা গেছে। ২০–দলীয় জোট শরিকেরাও এই মানববন্ধনে অংশ নিয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com