বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর

মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

পবিত্র ঈদ-উল-ফিতরের উৎসবকে নি:স্ব, দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ছড়িয়ে দিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দু:স্থ, অসহায় ও গরিব মানুষের মাঝে ঈদ উপহার ও মানবিক নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়ন একটি পৌরসভায় ঈদ উপহার ও অর্থ সহায়তা বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান।

এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম মজুমদার, যুগ্ন-সম্পাদক আবুল কালাম আজাদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবদিন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী ও মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম সনি প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উৎসবের আনন্দ থেকে কেউ যেন অর্থকষ্টে বঞ্চিত না হয়, সেজন্যই মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রান্তিক জনপদের মানুষের বিশেষ ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা পাঠিয়েছেন।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও ​নগদ অর্থ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে উপকারভোগীরা
বলেন, ঈদের আগে এই টাকা আমাদের কুঁড়ে ঘরে আনন্দ ছড়িয়ে দেবে। আমরা পরিবারের জন্য সেমাই-চিনিসহ প্রয়োজনীয় বাজার করতে পারব।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com