বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে জানান ফুলেল শুভেচছা। কালের খবর

পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে জানান ফুলেল শুভেচছা। কালের খবর

মোক্তার আহমেদ, কালের খবর  :

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ’র নিজ বাসভবনে গত ০১ মার্চ ২০২৬ রবিবার রাত ১০ :৩০ “পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন” সংস্থার কেন্দ্রীয় মহাসচিব মোঃ মোক্তার আহমেদ’র নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’র কেন্দ্রীয় কমিটির অর্থ সচিব সাফকাতউল ইসলাম চৌধুরী, কার্যকরী সদস্য মোঃ মোশারেফ হোসেন,তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুস সালাম, মানবাধিকার সম্পাদক ইস্রাফিল হোসেন ও ঢাকা বিভাগীয় কমিটির সহ তথ্য সমন্বয়কারী মুজিবুর রহমান,সদস্য কুসুম আক্তার , মোঃ জহিরুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় প্রতিমন্ত্রী বলেন দেশ ও জাতি গঠনে তারা বদ্ধপরিকর। কথার শুরুতে তিনি বলেন তার এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও যানজটে নিরসনসহ নারীদের অধিকার রক্ষায় অগ্রাধিকার দিবেন এবং শত ব্যস্ততার মাঝেও এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী আরো বলেন আমার জন্ম এই এলাকায় এবং জন্মের পর থেকে শৈশব-কৈশর পার করেছি এই এলাকার সাধারন মানুষের সাথেই আমার বেড়ে ওঠা ,তাই সকলের সাথে আমার আত্মার সম্পর্ক যার কারণে এলাকার মানুষের মনের চাহিদা কি? তা তিনি বুঝেন! সে অনুযায়ী মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যাবেন।সমাজ গঠনে তার দায়িত্ব থেকে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে। তিনি সকলের সার্বিক সহায়তা কামনা করেন যাতে করে সকলে মিলে মিশে একটি আদর্শ নগরী হিসেবে ঢাকা ০৯ কে গড়ে তুলতে পারেন। সকল পর্যায়ে মানুষের সংশ্লিষ্টতায় দেশ এগিয়ে যায়‌। তিনি আরো বলেন সকল পর্যায়ের মানুষকে সংশ্লিষ্ট করে দেশ ও জাতি গঠনে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন। এ সময়ে পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’র নেতৃবৃন্দ বলেন তারা সরকারের সকল ধরণের ভালো কাজের সহযোগিতা ও মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন এবং গণমাধ্যম কর্মীরা যেন তার এলাকায় নির্বিঘ্নে কাজ করতে পারে সে ব্যাপারে তার আশুহস্তক্ষেপ কামনা করেন।
পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জুবায়েরুল ইসলাম এর পক্ষ থেকে প্রতিমন্ত্রী মহোদয়কে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং তিনি তা সাদরে গ্রহণ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com