বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর

ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর


নিজস্ব প্রতিবেদক, কালের খবর : 
‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষের ভোটার উপস্থিতি নিশ্চিত ও বিরোধী শক্তির নীল নকশা ঠেকাতে ঢাকা-১৭ আসনে মাহবুবুর রহমান ডাবলু কে সমন্বয়ক ও কামরুল ইসলাম রাজকে যুগ্ম সমন্বয়ক করে নির্বাচন পর্যবেক্ষণ কমিটি ঘোষণা করা হয়েছে।

‎এই কমিটির মূল্য লক্ষ্য তুলে ধরে সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ১/১১’র জাতীয়তাবাদী দলের পরীক্ষিত সৈনিক ঢাকা ১৭ আসনের নির্বাচন পর্যবেক্ষণ কমিটির যুগ্ম সমন্বয়ক কামরুল ইসলাম রাজ জানান, দীর্ঘ সময় জেল জুলুম সহ্য করে লড়াই সংগ্রাম শেষে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের নিরলস প্রচেষ্টার চলমান রয়েছে। এবং আমাদের এই কমিটি নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনে কারচুপি ও বিরোধী শক্তির গতিবিধি লক্ষ্য রাখা সহ সকল শ্রেণি পেশার ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করবে। তিনি আরো বলেন,তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সাধারণ ভোটারের ভালবাসা অগাধ এবং এই আসনে বিপুল ভোটে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ।

‎ এসময় কেন্দ্রীয় বিএনপির তথ্য সংগ্রহ কমিটির সদস্য, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও নওগাঁ সরকারি কলেজের প্রথম ভিপি- ও ঢাকা ১৭ আসনের নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক মাহবুবুর রহমান ডাবলু জানান, এই আসনের গুলশান- বনানী- ক্যান্টনম্যান-ভাষানটেক এলাকার সাধারণ ভোটাররা তাদের ভালবাসার প্রতিফলন হিসেবে তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কে বিজয়ী করতে চায়। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ভোটার উপস্থিতি নিশ্চিত করণ সহ কেউ যেন নির্বাচনে নীল নকশা না করতে পারে সেই বিষয়ে আমাদের কমিটি সজাগ থেকে এই আসনের প্রতিটি ভোট কেন্দ্র ও আশপাশ এলাকায় পাহারারত থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com