শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিনারেল ওয়াটার ও কলম বিতরণ। কালের খবর

মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিনারেল ওয়াটার ও কলম বিতরণ। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওসাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার পক্ষ থেকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে মানবিক ও প্রেরণামূলক উদ্যোগের অংশ হিসেবে পানি ও কলম বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় ও মাটিরাঙ্গা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পানি ও কলম বিতরণ করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।

পরীক্ষার্থীদের মাঝে পানির বোতল ও কলম বিতরণ কার্যক্রমে অংশ নেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, যুগ্ন-সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের নেতা শাহিন আলম, মাটিরাঙ্গা সরকারী কলেজ ছাত্রদলের নেতা আসাদ, ছাড়াও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পানির বোতল ও কলম বিতরণ কার্যক্রম শেষে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, মাটিরাঙ্গা উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রে জননেতা ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে পাঁচ শতাধিক এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে মিনারেল ওয়াটার ও কলম বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক ও প্রেরণামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, মাটিরাঙ্গা উপজেলায় ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় এক হাজার ৫শ ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এরমধ্যে এসএসসি পরীখ্ষায় এক হাজার ২‘শ ৩০জন, দাখিল পরীক্ষায় ২‘শ জন ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১শ ২৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com